সারাদেশ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কোটালীপাড়ায় তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। অভিযানে প্রায় ৩০০ লিটার জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাজরাবাড়ি গ্রামের ব্যবসায়ী বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪)-কে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দাম আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন