সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর
স্টাফ রিপোর্টার, চাঁদপুর

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, সড়ক বিভাগের উদ্যোগে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে সরকারি সব দপ্তরকে সম্পৃক্ত করা হবে।

তিনি আরও বলেন, সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা বিএনপির পক্ষ থেকে চাঁদপুরে ২ লাখ গাছের চারা রোপণ করা হবে।

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন