সর্বশেষ

সারাদেশ

টেকনাফে আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলে মুক্তিপণ দিয়ে মুক্ত

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলে নৌকাসহ ফিরে এসেছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে তারা টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকতে পৌঁছান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গুলি ছুঁড়ে জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে স্থানীয় দালালের মাধ্যমে প্রায় দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে বিষয়টি নিশ্চিত করেননি সংশ্লিষ্টরা। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, আটক জেলেরা রাতের আঁধারে নৌকায় করে ফিরে এসেছেন। তারা মুক্তিপণ দিয়ে ফিরেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফিরে আসা জেলেদের একজন রহিম উল্লাহ বলেন, তারা জীবনের ঝুঁকি থেকে ফিরে এসেছেন। আটক অবস্থায় তাদের মারধর করা হয়েছে এবং কোনো খাবার দেওয়া হয়নি। নৌকার মাঝি মালাই কালু গুরুতরভাবে আহত হয়েছেন বলেও জানান তিনি।

আরেক জেলে গিয়াস উদ্দিনের মা রশিদা খাতুন জানান, তার তিন ছেলেসহ পরিবারের পাঁচ সদস্য ফিরে এসেছেন, যা তাদের জন্য স্বস্তির খবর। তবে তারা সবাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, তিনটি নৌকাসহ ১৪ জেলে ফিরে এসেছেন। তারা কীভাবে মুক্ত হয়ে এসেছেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন