উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাময়িক বন্ধ
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মৌলভীবাজারের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে, যা পৌঁছানোর পর ট্রেনটি উদ্ধার করে আনা হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটগামী কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন এবং সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১১৯ বার পড়া হয়েছে