সর্বশেষ

খেলা

প্রস্তুতি ম্যাচে সময় পরিবর্তন, জাম্বিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে এই ম্যাচের সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময়ের তুলনায় ১৫ মিনিট দেরিতে শুরু হবে ম্যাচটি।

মঙ্গলবার (৩১ মার্চ) জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগে নেতৃত্ব দেবেন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

গত শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে মেসি সাইডবেঞ্চ থেকে শুরু করেছিলেন। তবে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে পূর্ণ শক্তির দল নামানোর ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি জানান, মেসি শুরুর একাদশেই থাকবেন এবং এই ম্যাচটিই হবে তাদের চূড়ান্ত মহড়া।

৩৮ বছর বয়সী মেসি এখনও পরবর্তী বিশ্বকাপে খেলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাছাইপর্বে তার সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। স্কালোনি ইঙ্গিত দেন, এটি মেসির শেষ বিশ্বকাপও হতে পারে। তিনি বলেন, মেসি বর্তমানে খেলাটি উপভোগ করছেন এবং দল চায় তিনি যেন এই মুহূর্তগুলো উপভোগ করতে পারেন।

মৌরিতানিয়ার বিপক্ষে দলের পারফরম্যান্সে কিছুটা অসন্তুষ্ট স্কালোনি জানান, জাম্বিয়ার বিপক্ষে তিনি দলের মূল খেলোয়াড়দের ওপর ভরসা রাখছেন। তার বিশ্বাস, এবার দল আরও ভালো পারফরম্যান্স দেখাবে এবং ধারাবাহিকতা বজায় রাখবে।

ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছেন স্কালোনি। তবে আগামী মে মাসের শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল। স্কালোনির মতে, সম্ভাব্য খেলোয়াড়দের বিষয়ে তার পরিষ্কার ধারণা রয়েছে এবং তারা সেরা দল নিয়েই বিশ্বকাপে যেতে চান।

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। সে হিসেবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

সময় পরিবর্তনের নির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, কর্মদিবসে দর্শকদের স্টেডিয়ামে উপস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মেসিদের বিদায়ী সংবর্ধনার আয়োজনও থাকবে। দর্শকদের জন্য টিকিটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে এবং বিশেষ বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন