সারাদেশ
চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুরে অবৈধ তেল মজুদ ও বিক্রি: দুই ব্যবসায়ীর কারাদণ্ড
নেয়ামত হোসেন, চাঁদপুর
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর রাব্বির নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে নওরীন ফিলিং স্টেশনের মালিক মো. মিজানুর রহমান (মুক্তিযোদ্ধা সড়ক) এবং পদ্মা ওয়েল কোম্পানির এজেন্ট ইমরান ট্রেডার্সের মালিক মো. মঞ্জুর হোসেন তালুকদার (আলিমপাড়া) অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে ধরা পড়েন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং এ বিষয়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন