সর্বশেষ

জাতীয়

ক্রীড়াবিদদের জন্য প্রথমবার সরকারি বেতন চালু, ১২৯ জন পেলেন ক্রীড়া কার্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের ক্রীড়াকে পেশা ও জীবিকার নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের সরকারি বেতনের আওতায় এনেছে সরকার।

সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। বেতনের পাশাপাশি তাদের সম্মাননাও দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা হবে।

এ কর্মসূচির আওতাভুক্ত ক্রীড়াবিদদের প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স সন্তোষজনক হলে তারা সুবিধা অব্যাহতভাবে পাবেন, তবে মান ধরে রাখতে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকবে।

যদিও সবার জন্য সমান বেতন নির্ধারণ করা হয়েছে, তবে এর পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন