সর্বশেষ

সারাদেশ

বরিশালে যাত্রীবাহী বাস খাদে: নারী নিহত, আহত ৩

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) ভোরের দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইতি চক্রবর্তী (৩৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা এবং গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। পরে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত চারজন যাত্রী আহত হন। আহতদের উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন