সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের সদর উপজেলায় আকস্মিক ঝড়ে গাছ ভেঙে চাকাতি বালা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এছাড়া, ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় ঝড়ের সময় পাশের চারতলা নির্মাণাধীন বাসার দেয়াল ধসে ময়নুল ইসলাম (৫০) ও তার স্ত্রী খুকুমনী (৩৮) আহত হয়েছেন। তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বৃষ্টি শুরু হলেও ঝড়ের তীব্রতা দ্রুত বেড়ে যায়। চাকাতি বালা একাই ঘরে অবস্থান করছিলেন। প্রচণ্ড বাতাসের ঝাপটায় ঘরের পাশে থাকা একটি বিশাল গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে ঘর দুমড়ে-মুচড়ে যায় এবং বৃদ্ধা মারা যান।

নিহত বৃদ্ধার ছেলে হরেণ চন্দ্র বলেন, “ঝড় এতই তীব্র ছিল যে গাছ পড়ে যাওয়ার পর আমরাও ঘর থেকে বের হতে পারিনি। পরে ঝড় থামার পর মাকে মৃত অবস্থায় পেয়েছি।”

সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, “হঠাৎ আসা ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু ছাড়াও পাশের ওয়ার্ডে একটি গবাদি পশু মারা গেছে।”

শনিবার দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা নিহত পরিবারের জন্য নগদ ২০ হাজার টাকা ও চালসহ শুকনো খাবার প্রদান করেছেন।

পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে অনেক গাছ ভেঙে পড়েছে ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে জেলায় দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে শিলাবৃষ্টির কারণে ফসলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন