সর্বশেষ

সারাদেশ

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশী জেলে আটক, ৩ নৌকা নিয়েছে আরাকান আর্মি

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) শনিবার ভোর ৭টার দিকে ৩টি নৌকাসহ ১৩ বাংলাদেশী জেলেকে আটক করেছে।

ধরে নেওয়া জেলেরা সবাই শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাংঙ্গর পাড়ার বাসিন্দা। সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, মাছ শিকার করতে যাওয়ার সময় স্পিডবোট দিয়ে অস্ত্রের মুখে জেলেরা আটক করা হয়।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, “ভোর ৪টার সময় নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া জেলেদের সকাল ৭টার দিকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এ ঘটনার পর বিজিবি ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানান, জেলেদের ধরার বিষয়টি তারা অবগত হয়েছেন, তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিজিবি ও কোস্টগার্ডের মাধ্যমে তাদের ফেরত আনার ব্যবস্থা নেয়া হবে।

বিজিবি ও জেলে সমিতির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে অন্তত ৪০০ জন জেলেকে আরাকান আর্মি আটক করেছে। এর মধ্যে প্রায় ২৫০ জন জেলেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে মুক্তি পেয়েছিল। বর্তমানে আরও ১৭২ জন জেলে এবং ৩২টি ট্রলার রাখাইন রাজ্যের কারাগারে আটকা আছে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন