সর্বশেষ

সারাদেশ

বরিশালে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিক বিক্ষোভ, ছাঁটাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চার শ্রমিককে ছাঁটাইয়ের অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন, কোনো ধরনের লিখিত নোটিশ ছাড়াই মৌখিকভাবে চারজন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

শ্রমিকরা আরও জানান, অবিলম্বে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল করতে হবে এবং ২০২৫ সালের গেজেট অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কোনো শ্রমিককে স্থায়ীভাবে ছাঁটাই করা হয়নি। ব্যবস্থাপনার সঙ্গে সামান্য তর্ক-বিতর্কের জেরে সংশ্লিষ্ট চার শ্রমিককে পাঁচ দিনের ছুটিতে রাখা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, আগামীকালের মধ্যে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টির সমাধান করা হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন