সর্বশেষ

আন্তর্জাতিক

নেপালে নতুন সরকারের শপথের একদিন পরই গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেপালের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার সকালে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী। তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে জেন–জি বিক্ষোভকারীদের ওপর পরিচালিত প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তাঁর মন্ত্রিসভাসহ শপথ গ্রহণ করেন। এর ঠিক একদিন পরই সাবেক এই দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হলো, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন দ্রুতই সরকারবিরোধী রূপ নেয়। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও জনঅসন্তোষও এতে ভূমিকা রাখে। ওই বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হন।

বিক্ষোভের তীব্রতায় ৭৪ বছর বয়সী অলি পদত্যাগে বাধ্য হন এবং তাঁর সরকারের পতন ঘটে। পরবর্তীতে গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন