সর্বশেষ

সারাদেশ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ২, মাদক ও পণ্য জব্দ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

পাশাপাশি ভারত থেকে পাচারের সময় ৪ লিটার অকটেন জ্বালানি তেলও উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে একই দিন দুপুরে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত আনুমানিক ২টার দিকে প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/এমপি সংলগ্ন কান্দিরপাড়া এলাকায় টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় দুই বাংলাদেশি চোরাকারবারি—মিঠুন মন্ডল (৩৫) ও শহীদ হোসেন (২৫)—কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ বোতল মদ, ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।

এছাড়া রাত ১টার দিকে প্রাগপুর বিওপির আওতাধীন গরুরা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ কেজি ভারতীয় কারেন্ট জাল ও ৪ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৫২০ টাকা।

পরবর্তীতে ভোর ৪টার দিকে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া বিওপির পূর্ব বিলগাথুয়া মাঠে আরেকটি অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সিরাপ ও ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৪ লাখ টাকারও বেশি।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন