সর্বশেষ

সারাদেশ

বরিশালে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের মেহেন্দীগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মো. ছাহাদ হোসেন (৫) এবং ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার বর্তমানে সৌদি আরবে থাকায় তার স্ত্রী শিশুদের নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে বসবাস করছিলেন।

নিহত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, বৃহস্পতিবার ছাহাদ ও ছাফিয়াকে খাওয়ানোর পর মা ভাত খেতে বসেন। এ সময় তারা দুজন ঘরের বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়ার লাশ ভেসে ওঠে। ছাফিয়ার লাশ উদ্ধার করার সময় ছাহাদও ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী জানিয়েছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন