আন্তর্জাতিক
ট্রাম্প ৬ এপ্রিল পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময় দিয়েছেন
ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ১০ দিন বাড়িয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে জানিয়েছেন, ইরানের সঙ্গে ‘বেশ ভালোভাবে আলোচনা চলছে’ এবং তাই জ্বালানি স্থাপনা ধ্বংসের কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে।
ট্রাম্পের পোস্ট অনুযায়ী, নতুন সময়সীমা সোমবার, ৬ এপ্রিল ২০২৬, রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত বহাল থাকবে। তিনি আরও উল্লেখ করেছেন, ‘ফেক নিউজ মিডিয়া ও অন্যান্য ভ্রান্ত দাবি সত্ত্বেও আলোচনা চলছে এবং এগুলো খুব ভালোভাবে এগোচ্ছে।’
১২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন