সারাদেশ
শেরপুর শহরের গোয়ালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে ব্যবসায়ী তাপস নন্দীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সংকটের অন্যতম কারণ
২৫ হাজারের ট্যাংকে ১৮ হাজার লিটার জব্দ, জরিমানা মাত্র ১০ হাজার টাকা
মহিউদ্দিন সোহেল, শেরপুর
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেরপুর শহরের গোয়ালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে ব্যবসায়ী তাপস নন্দীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে আদালত একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাংক সরানোর নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল পাওয়া যায়।
আদালত অপরাধের তদারকি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য জরিমানা এবং দ্রুত তেল সরানোর নির্দেশ প্রদান করেছে।
১৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন