লিটার
শিবগঞ্জে ৮শ' লিটার ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনকে অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জে ৯ হাজার লিটার ডিজেল জব্দ, ১ জনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইল এলাকায় জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
আনোয়ারা ও সীতাকুণ্ডে হাজার হাজার লিটার তেল জব্দ, লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের আনোয়ারা এবং সীতাকুণ্ডে দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৩৮ হাজার লিটার ডিজেল ও ১,২৫৩ লিটার অকটেন জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জরিমানা করা হয়েছে এক লাখ ৫০ হাজার টাকা। সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।
সংকটের অন্যতম কারণ ২৫ হাজারের ট্যাংকে ১৮ হাজার লিটার জব্দ, জরিমানা মাত্র ১০ হাজার টাকা
শেরপুর শহরের গোয়ালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে ব্যবসায়ী তাপস নন্দীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক
জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করেছে স্থানীয় জনতা।
রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে আতঙ্ক কমাতে রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।