আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ না থাকায় আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই তেলের দাম দ্রুত বেড়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ না থাকায় আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই তেলের দাম দ্রুত বেড়েছে।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং সম্ভাব্য সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে পৌঁছেছে।
ইরানকে কেন্দ্র করে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইরান স্পষ্ট জানিয়েছে, তারা আপাতত কোনো আলোচনায় বসবে না। এই ঘোষণার পর থেকেই বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে, রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ কমে যাওয়ার শঙ্কায় বাজারে চাপ বাড়ছে। এর আগে, আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম ১.১৩ ডলার বেড়ে ১০৩.৩৫ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ১.০৮ ডলার বৃদ্ধি পেয়ে ৯১.৪০ ডলারে দাঁড়িয়েছিল।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন