মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে একদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজন হলে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখছে দেশটি।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নতুন করে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে। সম্ভাব্য এই পরিকল্পনায় প্রায় ১০ হাজার পর্যন্ত স্থলসেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের এই পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের মতে, নতুন করে পাঠানো বাহিনীতে পদাতিক ইউনিটের পাশাপাশি সাঁজোয়া যানও থাকবে।
এরই মধ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়াতে পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা এবং প্রায় ২ হাজার প্যারাট্রুপারকে সেখানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে বিবেচনায় থাকা নতুন পরিকল্পনা অনুযায়ী, এই বিদ্যমান বাহিনীর সঙ্গে আরও প্রায় ১০ হাজার সেনা যুক্ত হতে পারে।
১২০ বার পড়া হয়েছে