সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে বালু ঘাটকে কেন্দ্র করে সংঘর্ষ, ১২ মোটরসাইকেল পুড়ে ছাই

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি কলেজ ঘাট বালু মহাল এলাকায় ছাত্রদল ও এলাকাবাসীর মধ্যে বালু ঘাট দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরের অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেল পুড়ে গেছে এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের শিকার হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন তার দলবল নিয়ে ঘাট দখল করতে গেলে বাধার মুখে ফিরে যান। পরদিন বৃহস্পতিবার তিনি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পুনরায় ঘাটে গেলে এক নৌকার মাঝিকে পিটিয়ে আহত করা হয় এবং নৌকায় আগুন দেওয়া হয়। স্থানীয়রা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে মুক্তার হোসেন ও তার লোকজন পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন।

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আবদুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জেলা যুবদল নেতা ও গফরগাঁও উপজেলা কৃষকদলের পক্ষ থেকে ঘটনাটিকে বালু ঘাট নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করা হলেও সংশ্লিষ্টরা সংঘর্ষে কারা দায়ী তা স্বীকার করেননি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন