সারাদেশ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ২৬ মার্চ মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠান
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ২৬ মার্চ মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড্ডয়নের মাধ্যমে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যগণ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।
পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও দৃষ্টিনন্দন ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশপ্রেম, শৃঙ্খলা ও দলগত চেতনার উজ্জ্বল বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। সমাপনীতে বিজয়ী দলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন