সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র আরিয়ান সাব্বির (১৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেটের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান সাব্বির ওয়ালীনেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, তিনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর আগে আরিয়ানের লাশ কটিয়াদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন