সারাদেশ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
মোংলায় স্বাধীনতা দিবসে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত
মাসুদ রানা, মোংলা
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
নৌবাহিনী ও কোস্ট গার্ড পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দিবস উপলক্ষে নৌবাহিনীর দিগরাজ নেভাল জেটিতে বিএনএস আবু বকর যুদ্ধ জাহাজ এবং কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর জেটিতে বিসিজিএস কামরুজ্জামান যুদ্ধ জাহাজ বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত থাকে।
এ সময় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ পরিদর্শনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ ভিড় জমান। আগত দর্শনার্থীরা জাহাজের সক্ষমতা, অপারেশনাল কার্যক্রম, আধুনিকায়ন এবং সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
পরিদর্শকরা জানান, এই অভিজ্ঞতা তাদের জন্য অন্যরকম আনন্দ ও শিক্ষণীয় মুহূর্তের সৃষ্টি করেছে।
১৫৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন