সর্বশেষ

সারাদেশ

টেকনাফ সীমান্তে ৬৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালালো পাচারকারীরা

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ৬৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় পাচারকারীরা মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সীমান্তের সাকেরের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে একটি বড় মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তে অবস্থান নেয়।

এক পর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশ অভিমুখে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত নাফ নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া একটি পানিরোধী বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে দেখা যায়, এর ভেতরে ৪ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ কোটি টাকা।

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন