সারাদেশ
পঞ্চগড়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
সকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীরমুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। এছাড়াও জেলার সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন