সারাদেশ
পাবনায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটির কর্মসূচির সূচনা সকাল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে করা হয়।
পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কলিট তালুকদার, পাবনা
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটির কর্মসূচির সূচনা সকাল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে করা হয়।
এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, জেলা জজ, প্রেসক্লাব, বাংলাদেশ আনসার ভিডিপি, পৌরসভা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ “দুর্জয়” পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেন সমাবেশে এবং অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। দুপুরে জেলার সিনেমা হলে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বিনা টিকিটে প্রদর্শন করা হয়। এভাবে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন