সারাদেশ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ তীরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উদযাপন করা হয়েছে।
কিশোরগঞ্জে অষ্টমী স্নান উৎসবে হাজারো পূণ্যার্থীর অংশগ্রহণ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ তীরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উদযাপন করা হয়েছে।
ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই অংশ নেন এই স্নান উৎসবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নান উৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা।
উৎসব উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদ তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি, কাচারী মাঠ ও রামপুর বাজারে বসেছে অষ্টমী মেলা। স্নান উৎসব ও মেলাকে কেন্দ্র করে পুরো উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে।
জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে হাজারো পূণ্যার্থী উৎসবে অংশগ্রহণ করেন।
২০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন