পাকিস্তান পৌঁছে দিল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব, ইরানের জবাবের অপেক্ষা
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পৌঁছে দিয়েছে। আলজাজিরার সাথে কথা বলা একটি শীর্ষস্থানীয় পাকিস্তানি সূত্র নিশ্চিত করেছে যে, ট্রাম্প প্রশাসনের প্রস্তুত করা নথি পাকিস্তানের মাধ্যমে ইরানিকে উপস্থাপন করা হয়েছে।
ওসামা বিন জাভেদ আলজাজিরাকে জানিয়েছেন, “আমরা এখন নিশ্চিত করতে পারি যে, পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্র আমাদের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নথি ইরানের কাছে পৌঁছেছে। এখন ইরানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা চলছে।”
প্রসঙ্গত, আশেপাশের দিনগুলোতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্র বিষয়ক সহসভাপতি হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, “এর লক্ষ্য হলো উত্তেজনা প্রশমিত করা এবং সরাসরি আলোচনার পথ তৈরি করা।”
তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে এবং অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে সমন্বয় করে নিজেদেরকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে।
১৩৫ বার পড়া হয়েছে