সর্বশেষ

সারাদেশ

মনপুরায় লোকালয়ে আসা ৩ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোলার মনপুরা উপজেলায় মিঠা পানির সন্ধানে সংরক্ষিত বন থেকে লোকালয়ে চলে আসা তিনটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

উদ্ধার শেষে হরিণগুলোকে পচাঁকোড়ালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার মাস্টারহাট এলাকায় রাহাদ উকিলের বাড়ির পাশ থেকে একটি হরিণ উদ্ধার করা হয়। একইদিন সকাল ১১টার দিকে বাংলাবাজারে ইয়াছিন সর্দারের বাড়ির পাশ থেকে আরেকটি এবং দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাবাজারের বাতানখালী এলাকা থেকে আরও একটি হরিণ উদ্ধার করা হয়।

পচাঁকোড়ালিয়া বিট অফিসার সজীব সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৃথক স্থান থেকে তিনটি হরিণ দ্রুত উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, গত দুই দিনের ব্যবধানে মনপুরার বিভিন্ন লোকালয় থেকে মোট চারটি হরিণ উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন