বরিশালে বিশেষ অভিযানে হামলা ও হত্যা চেষ্টার আসামি গ্রেফতার
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশাল জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় হামলা ও হত্যা চেষ্টার এক মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ মার্চ) মধ্যরাতে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা এলাকায় অভিযান চালিয়ে মনির আকন নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর হোগলপাতিয়া গ্রামের মৃত্যু সরোয়ার আকনের ছেলে।
পুলিশ জানায়, সাম্প্রতিক এক সংঘবদ্ধ হামলা, মারধর ও গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে বাবুগঞ্জ থানায় নেওয়া হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।”
মামলার বাদী জাবের হোসেন বলেন, “গত ১৩ নভেম্বর ২০২৫ সালে আমার পিতা গোলাম কবির আকনকে হত্যা করার উদ্দেশ্যে বিবাদী মনির আকন গংরা হামলা চালায়। বাকী আসামীরা পলাতক রয়েছে। মূল আসামিকে তার আত্মীয়স্বজনের সহযোগিতায় পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।”
১২৭ বার পড়া হয়েছে