সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘাধলইতলা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নড়াইলের বড়দিয়া নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কমরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা প্রথমে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসেছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন