সর্বশেষ

সারাদেশ

ভৈরবে ১৪ ঘন্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

খাইরুল ইসলাম সবুজ, ভৈরব
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভৈরবে মাত্র ১৪ ঘন্টার ব্যবধানে পৃথক ট্রেন দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় দুই ভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু ঘটে। সোমবার রাত ৯টার দিকে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আইনুল হক (২৫) নামের এক যুবক মারা যান।

অপরদিকে মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাহিম নামের অপর একজন যুবকের মৃত্যু ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত রাহিম কমলপুর গ্রামের পিতা রবিউল আউয়ালের ছেলে। অপরদিকে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া আইনুল হক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বানাইল ইউনিয়নের দাউদপুর গ্রামের তোরাব আলীর ছেলে। জানা গেছে, আইনুল হক মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানিয়েছেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন