চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দড়িয়াপুরে বিলের পানিতে গোসল করতে নেমে কলেজছাত্র মাহিনুজ্জামান মাহিন (১৮) নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ মাহিন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।
ওই দিন দুপুরে বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে নেমে তিনি গভীর পানিতে তলিয়ে যান। শেখ মোঃ মাহবুবুল ইসলাম জানান, “খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালানোর পর বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।”
এই ঘটনায় এলাকায় এবং মাহিনের পরিবারে গভীর শোক নেমে এসেছে।
১০৭ বার পড়া হয়েছে