গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি গোপালগঞ্জ জেলা পরিষদে আয়োজিত হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান বলেন, "স্বাধীনতার মাসে জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে। আমরা গোপালগঞ্জ জেলাকে একটি সুন্দর ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।"
এ সময় গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, "গোপালগঞ্জ জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা হিসাবে গড়ে তোলা হবে। আমরা সবাই এক হয়ে গোপালগঞ্জ-০২ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব।"
১০৬ বার পড়া হয়েছে