সারাদেশ
পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর একটি ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
পাবনার বেড়ায় ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১০
কলিট তালুকদার, পাবনা
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর একটি ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়া উপজেলা সদরের যমুনা নদীর ডাকবাংলো ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে হাতিগাড়া ও শম্ভপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন