সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে চাঁদাবাজি: যুবদলের কোনো সম্পৃক্ততা নেই

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় গত ঈদুল ফিতরের দিন বিটুল নামে এক ব্যক্তি ঈদগাহ মাঠে অস্থায়ী দোকান থেকে চাঁদা তুলতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছে। তবে পঞ্চগড় জেলা যুবদল জানিয়েছে, বিটুল তাদের সংগঠনের কেউ নয়।

সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু এ তথ্য জানান। তিনি লিখিত বক্তব্যে বলেন, "যুবদল সবসময় শৃঙ্খলার মধ্যে থেকে কার্যক্রম পরিচালনা করে। কোনো অপরাধী বা শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।"

নুরুজ্জামান বাবু আরও বলেন, "বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি। তাকে যুবদলের পরিচয় দিয়ে সংবাদ প্রকাশ করা ভুল এবং দুঃখজনক। যুবদল কোনো বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।"

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবদল সাংবাদিকদের কাছে অনুরোধ করেছে অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার পরেই সংবাদ প্রচার করার জন্য।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন