সর্বশেষ

সারাদেশ

বাউফলে তেঁতুলিয়া নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ হওয়া বাবুল সিকদার (৬৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

রবিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেশপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ির ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবুল সিকদার উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরে তেঁতুলিয়া নদীর ঘাটে বাঁধা তার মাছ ধরার নৌকাটি জোয়ারের তীব্র স্রোতে ছুটে ভেসে যায়। নৌকাটি উদ্ধারের জন্য তিনি নদীতে নেমে সাঁতরে এগিয়ে যান। কিন্তু প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের মাঝে চলছে শোকের মাতম।”

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন