সর্বশেষ

সারাদেশ

যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী আমীর খসরু 

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই, এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সরকার যুদ্ধের চাপ সাধারণ জনগণের ওপর পড়তে দেয়নি। তবে ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী ও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে এবং বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায়।

মন্ত্রী বলেন, এবারের ঈদে জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের ওপর কোনো চাপ পড়েনি। ফলে সবাই নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পেরেছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “আমরা যে অর্থনীতি পেয়েছি, তার প্রায় সব সূচকই নিম্নমুখী। দারিদ্র্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে এবং বিনিয়োগ কমছে।” এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতি যুক্ত হয়ে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে সরকার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এ লক্ষ্যে সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন