সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে পিকআপের চাপায় দুই কিশোর নিহত, আহত ১

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন কিশোর।

রোববার (২২ মার্চ) বিকেলে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাড়িয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় ও জাবির নিহত হন।

গুরুতর আহত অপর কিশোরকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ভৈরব হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন