সর্বশেষ

সারাদেশ

বরগুনায় খাল খনন কর্মসূচি: কৃষিতে স্বাবলম্বিতা অর্জনের আহ্বান চিফ হুইপের

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোঃ নুরুল ইসলাম মনি।

এসময় তিনি বলেছেন, খাল খননের মাধ্যমে কৃষিতে স্বাবলম্বী হতে হবে এবং এই অঞ্চলের যুবকদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের হাল ধরতে পারে।

রবিবার (২২ মার্চ) বেলা ১১টায় বরগুনার ক্রোক এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে চার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

বক্তৃতায় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এরই অংশ হিসেবে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে স্বাবলম্বী করেছিলেন। সেই পথ অনুসরণ করে বর্তমান বিএনপি সরকার খাল খননের মাধ্যমে কৃষিক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, বরগুনা জেলার সকল খাল পুনঃখননের মাধ্যমে এই অঞ্চলের যুব সমাজকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ক্রোক খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের আগে আয়োজিত এক সভায় এসব কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

এসময় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোঃ অলি উল্লাহ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন