সর্বশেষ

সারাদেশ

পাবনার বেড়ায় রিকশাচালককে গলা কেটে করে হত্যা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়ায় এক রিকশাচালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ফজলুর হক (৫০) বেড়া উপজেলা সদরের হাতিগাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় রিকশা চালাতেন।

শুক্রবার (২০ মার্চ) সকালে বড়শিলা-নলভাঙ্গা সড়কের সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বেড়া মডেল থানার ওসি তদন্ত লালমুর রহমান জানান, সকালে কয়েকজন কৃষক ধানক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ফজলুর হককে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির কাছ থেকে তার রিকশা উদ্ধার করা হয়েছে। হত্যার সঠিক কারণ এবং অভিযুক্তদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন