সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছেন ৮ গ্রামের ১০ মানুষ।

রবিবার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া, বালিয়াতলী ও কলাপাড়া পৌর শহরের নাইয়া পট্টিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল-ফিতর উপলক্ষে সকাল থেকে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত রয়েছে শিশুরা। নামাজ শেষে দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিশানবাড়িয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক (সভাপতি) মো. নিজাম বিশ্বাস বলেন, "আমরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে আমরা বংশগতভাবে দীর্ঘ বছর ধরে এ দরবার শরীফ পরিচালনা করে আসছি। আর প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা এ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছি।"

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন