সারাদেশ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাজীপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
গাজীপুরে ঈদুল ফিতরের নামাজ আদায়
শরিফুল ইসলাম, গাজীপুর
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাজীপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরি এলাকার দারুল ইরফান জামে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে অনুষ্ঠিত এই জামাতে বিভিন্ন পরিবারের ছোট-বড় মুসল্লিরা অংশগ্রহণ করেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজে অংশ নিয়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নামাজ চলাকালীন অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, যা ঈদের আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তোলে।
নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সবাই মিলে মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন