সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে নারী-পুরুষসহ প্রায় ৫০ জন মুসল্লি অংশ নেন। ১২ তাকবিরের মাধ্যমে ঈদের জামাত সম্পন্ন হয়। এতে ইমামতি করেন আনোয়ার হোসেন মাহাদী।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শরীফভাগ এলাকার বাসিন্দারা আগে ঈদের নামাজ আদায়ের জন্য ঢাকা পূর্বাচলে যেতেন। তবে গত পাঁচ বছর ধরে নিজ এলাকাতেই নিয়মিতভাবে ঈদের জামাত আয়োজন করা হচ্ছে।

তারা আরও জানান, শুরুর দিকে নামাজ আয়োজন করতে কিছু বাধার সম্মুখীন হতে হলেও বর্তমানে তা আর নেই এবং নির্বিঘ্নে ধর্মীয় এই আয়োজন সম্পন্ন হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন