সর্বশেষ

জাতীয়

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশারফের মরদেহ দেশে পৌঁছেছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের আল-খারিজ শহরের নিকটবর্তী আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৬ নম্বর ফ্লাইটে করে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মরদেহটি গ্রহণ করেন নিহতের স্বজনরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার সকালে রিয়াদ থেকে একই ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

নিহত মোশারফ হোসেন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের বাসিন্দা এবং মো. সুরজত আলীর ছেলে। জীবিকার সন্ধানে তিনি প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। দুই বছর আগে একবার দেশে এসে পুনরায় কর্মস্থলে ফিরে যান।

গত ৮ মার্চ ইফতারের পূর্বমুহূর্তে একটি আবাসিক ভবনে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ হোসেনসহ মোট তিনজন নিহত হন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগে বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন মোশারফ। সেটিই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন