জয়পুরহাটে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের বাজলা স্কুল মাঠে অধ্যক্ষ শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হকের ছেলে ও জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান অসহায় পরিবারগুলোর হাতে পোলাও চাল, আটা, চিনি, সেমাই, তেল ও গুড়া দুধের সামগ্রী তুলে দেন।
এ সময় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মোক্তাদুল হক আদনান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় করোনা সময়কাল থেকেই আমরা জয়পুরহাটের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন এবং ৩১ দফার রূপরেখা অনুযায়ী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
১২২ বার পড়া হয়েছে