সারাদেশ
জামালপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুর।
জামালপুরে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
ফজলে এলাহী মাকাম, জামালপুর
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের আরামবাগ এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ আবাসিক এলাকার সভাপতি সুরুজ আলী, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া একটি মানবিক দায়িত্ব। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে সংগঠনটির পক্ষ থেকে প্রতিটি পরিবারের মাঝে পোলাওয়ের চাল, তেল, ডাল, চিনি, লবণ, আলু, সেমাই, দুধ, খেজুর ও সাবানসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন