আন্তর্জাতিক
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় অবস্থিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনাগুলোতে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ইরান থেকে চালানো এই হামলায় কয়েকটি স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কাতারে এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, বড় অগ্নিকাণ্ড
ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় অবস্থিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনাগুলোতে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ইরান থেকে চালানো এই হামলায় কয়েকটি স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে জানায়, বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এদিকে কাতারএনার্জি আরও জানায়, হামলায় তাদের ‘পার্ল জিটিএল (গ্যাস থেকে তরল জ্বালানি)’ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশের জ্বালানি উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে বলে জানানো হয়েছে।
১৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন