কুয়াকাটায় ৪ হাজার নারীকে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় পবিত্র ঈদকে সামনে রেখে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক ৪ হাজার নারীকে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করেছেন।
ঈদের আনন্দ সবাইকে সমানভাবে পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া শাড়ি বিতরণ কার্যক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অটোভ্যানের মাধ্যমে সরাসরি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় উপহার। ফলে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষজনকে লাইনে দাঁড়াতে হয়নি।
স্থানীয়রা জানান, উপকূলীয় এলাকায় জেলে ও দিনমজুরদের আয় অনিশ্চিত হওয়ায় অনেক পরিবারের জন্য ঈদের নতুন পোশাক কেনা কঠিন হয়ে পড়ে। এই শাড়ি বিতরণ তাদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।
সৈয়দ মোঃ ফারুক বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সবাই উপভোগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক আবু বকর মোল্লা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হয়।
১৭৬ বার পড়া হয়েছে