সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর পলাশে আলাদা স্থানে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রাম থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পৃথকভাবে তাদের নিজ নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে শেখ শরিফ (২৭) এবং একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুসান্না গালিব বাড়িতে একাই বসবাস করতেন এবং ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত ছিলেন। মঙ্গলবার রাতে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা চার থেকে পাঁচ দিন আগে ঘটেছে।

এদিকে, একই রাতে শেখ শরিফের পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। জানা গেছে, শরিফ লেখাপড়া শেষ করে বাড়িতেই অবস্থান করছিলেন।

পলাশ থানার তদন্ত কর্মকর্তা কুতুব উল আলম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন